Posts

সূরা আল-ইনশিরাহ(পরিচয়,শানে নুযুল ও শিক্ষা )

                 বিসমিল্লাহির রাহমানির রাহীম  সূরা আল-ইনশিরাহ পরিচয়ঃ সূরা আল-ইনশিরাহ মক্কি সূরাসমুহের অন্যতম।এর আয়াত সংখ্যা মোট ৮ টি।এটি আল-কুরআনের ৯৪ তম সূরা।সূরার প্রথম আয়াত নাশরাহ শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এ সূরার নাম রাখা হয়েছে আল-ইনশিরাহ। শানে নুযুলঃ  মহানবি হযরত মুহাম্মদ (স.) নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন।সারা আরবের লোক তাঁকে ভালোবাসত,শ্রদ্ধা করত,সম্মান দেখাত।তাকে আল-আমিন বলে ডাকত।নির্দ্ধিধায় তাঁর নিকট মূল্যবান ধন-সম্পদ গচ্ছিত রাখত।সর্বোপরি মহানবি (স.) ছিলেন সকালের প্রিয় ও শ্রদ্ধার পাত্র।কিন্তু নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (স.) ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে।তারা তাঁকে নানাভাবে ঠাট্টা-বিদ্রূপ ও উপহাস করতে থাকে। তাঁকে কবি,গণক,যাদুকর,পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে থাকে। মহানবি (স.) ও নওমুসলিম সাহাবিগণের উপর নানাভাবে অত্যাচার-নির্যাতন চালাতে থাকে। এমনকি নামাযরত অবস্থায় মহানবি (স.)- এর উপর উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দিত,তাঁর চলার পথে কাঁটা বিছিয়ে রাখত,তাঁর কথা না শোনার জন্য কানে আঙ্...